1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

সিরিয়ায় চার বছর পর নির্বাচন

  • সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৬ গননা করুন

একতা ডেস্কঃ সিরিয়ায় চার বছর পর্যন্ত সময় লাগতে পারে সাধারণ নির্বাচন দিতে। রবিবার সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম আল আরাবিয়া চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে সিরিয়ার ক্ষমতাসীন নেতা আহমেদ আল শারা এ কথা বলেন। এ মাসেই বিদ্রোহীদের অভিযানে বাশার আল আসাদ সরকারের পতন ঘটে। এরপর প্রথমবারের মতো দেশটিতে সম্ভাব্য নির্বাচনের সময় নিয়ে মন্তব্য করলেন বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির-আল-শামের (এইচটিএস) নেতা আহমেদ আল শারা। শারা বলেন, সিরিয়ায় নতুন সংবিধান প্রণয়নে তিন বছরের বেশি সময় লাগতে পারে। এ ছাড়া সিরিয়ায় পরিবর্তন আনতে আরও এক বছর সময় লেগে যেতে পারে।

গত ৮ ডিসেম্বর সিরিয়ায় আসাদ পরিবারের শাসনের অবসান ঘটে। আল শারার নেতৃত্বে এইচটিএস ও অন্যান্য বিদ্রোহী গোষ্ঠী একজোট হয়ে প্রেসিডেন্ট বাশারের বিরুদ্ধে অভিযান চালান এবং দেশটিতে ১৩ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটে। আল শারা বলেন, জাতীয় সংলাপ সম্মেলন করে এইচটিএসকে বিলুপ্ত ঘোষণা করা হবে।

শারা বলেন, রাশিয়ার সঙ্গে সিরিয়ার কৌশলগত স্বার্থ রয়েছে। এখানে সামরিক ঘাঁটি তৈরি করেছে তারা। দীর্ঘ গৃহযুদ্ধের সময় তারা বাশারের মিত্র ছিল। বাশারকে আশ্রয়ও দিয়েছে। এ মাসের শুরুতে শারা বলেছিলেন, রাশিয়ার সঙ্গে সিরিয়ার সম্পর্ক অভিন্ন স্বার্থের ভিত্তিতে হওয়া উচিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেবে বলে তিনি আশা করেন। এর আগে মার্কিন এক জ্যেষ্ঠ কূটনীতিক ঘোষণা দেন, এর আগে শারাকে ধরতে যুক্তরাষ্ট্রের ঘোষিত এক কোটি ডলার পুরস্কার বাতিল করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews