1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

সিরিয়ার প্রেসিডেন্ট উড়োজাহাজে দামেস্ক ছেড়ে পালালেন

  • রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৩ গননা করুন
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

একতা ডেস্কঃ অবশেষে গুঞ্জনই সত্যি হলো। রহস্যের জট খুলে গেল সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ কাণ্ডের। নিশ্চিত খবরে রয়টার্স বলছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ব্যক্তিগত বিমানে উড়াল দিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। ৮ ডিসেম্বর রবিবার এ তথ্য জানিয়েছেন দেশটির জ্যেষ্ঠ সেনা কর্মকর্তারা।

প্রতিবেদনে বলা হয়েছে, আসাদ একটি উড়োজাহাজে চড়ে গেছেন। তবে তার গন্তব্য কোথায়, তা এখনো জানা যায়নি। সিরিয়ার জ্যেষ্ঠ দুজন সরকারি কর্মকর্তার বরাতে এ তথ্য জানানো হয়েছে।

দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ব্যক্তিগত উড়োজাহাজ ছেড়ে গেছে। তাতে বাশার আল-আসাদ থাকতে পারেন। ওই উড়োজাহাজটি উড্ডয়নের পর বিমানবন্দর থেকে সরিয়ে নেওয়া হয় সরকারি সেনাদের।

এর আগে, দমেস্কে প্রবেশের কথা জানায় সশস্ত্র বিদ্রোহীরা। তবে সেসময় রাজধানীতে সেনা মোতায়েনের কোনো চিহ্ন দেখা মেলেনি। বিদ্রোহীদের বিবৃতিতে বলা হয়েছে, আমরা সিরিয়ার জনগণের সঙ্গে আমাদের বন্দিদের মুক্ত করার এবং এবং সেদনায়া কারাগারে অন্যায় যুগের সমাপ্তি ঘোষণার খবর উদযাপন করছি। উিল্লেখ্য যে, সেদনায়া হল দামেস্কের উপকণ্ঠে একটি বড় সামরিক কারাগার। সেখানে সিরীয় সরকারের হাতে আটক হাজার হাজার মানুষকে বন্দি রাখা হয়েছিল। এর কয়েক ঘণ্টা আগেই বিদ্রোহীরা ঘোষণা করে, তারা মাত্র একদিনের লড়াইয়ের পরে হোমসের মূল শহরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। ফলে আসাদের দীর্ঘ ২৪ বছরের শাসনের অবসান হয়ে উঠেছিল কেবলই সময়ের অপেক্ষা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews