1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

সীমান্তের জমি নিয়ে ভারত কোনো আপস করবে না

  • রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৩৯৩ গননা করুন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

একতা ডেস্ক: প্রতি বছরের মতো রীতি মেনে এবারও দীপাবলির দিন ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে কাটিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে কাটানো দিনটিতে ভারতীয় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন তিনি। আর সেখান থেকেই তিনি কড়া হুশিয়ারি দিয়েছেন যে, সীমান্তের জমি নিয়ে ভারত কোনো ধরনের আপস করবে না। সীমান্তে দেওয়া বক্তব্যে মোদী বলেন, এই দেশে এখন এমন সরকার রয়েছে, যারা দেশের এক ইঞ্চি জমিও বেহাত হতে দেবে না। একবিংশ শতাব্দীর চাহিদা মাথায় রেখেই আমরা আমাদের সেনাবাহিনী, নিরাপত্তা বাহিনীকে আধুনিক অস্ত্রশস্ত্র সরবরাহ করে চলেছি। আমাদের সশস্ত্রবাহিনীকে বিশ্বের সবচেয়ে আধুনিক সেনাবাহিনীর মধ্যে অন্যতম বাহিনী করতে চাই। প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হয়ে ওঠার জন্যই আমাদের এই প্রচেষ্টা। তিনি সেনাদের উদ্দেশ্যে আরও বলেন, ভারতের মানুষ আপনাদের কারণে তাদের দেশ নিরাপদ মনে করে। বিশ্ব যখন আপনাদের দেখে, তখন ভারতের শক্তি দেখে। শত্রুরা যখন আপনাদের দেখে, তারা তাদের অশুভ পরিকল্পনার সমাপ্তি দেখতে পায়।

তিনি বলেন, ‘আজু ভারত নিজস্ব সাবমেরিন বানাচ্ছে। আমাদের তেজস বুদ্ধবিমান বিমান বাহিনীর আরও শক্তি বাড়িয়েছে। আজ ভারত অস্ত্র রপ্তানির জন্য পরিচিত। বিশ্বের একাধিক দেশে প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি করছে আমাদের দেশ। ২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে প্রতিবছরই ভারতীয় সেনাদের সঙ্গে দীপাবলি উদযাপন করেন নরেন্দ্র মোদী। ভারতের বিভিন্ন প্রান্তের সীমান্তে গিয়ে সেনা জওয়ানদের সঙ্গে সারা দিন কাটান তিনি। এ বছর মোদী ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের কাছে ভারত-পাকিস্তান সীমান্তে থাকা সেনাদের সঙ্গে দেখা করেন ও তাদের মিষ্টিমুখ করান।

তথ্যসূঞ আমার সংবাদ

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews