1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

সুইডিশ সাংবাদিকের ১১ মাসের কারাদণ্ড তুরস্কে

  • শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১২৩ গননা করুন

একতা ডেস্কঃ তুরস্কের আদালত প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে অপমান করার অভিযোগে জোয়াকিম মেডিন নামে সুইডেনের এক সাংবাদিককে ১১ মাসের কারাদণ্ড দিয়েছেন। মেডিন সুইডিশ সংবাদপত্র ডাগেনস ইটিসির সাংবাদিক। যদিও বিচারক মেডিনকে শর্তসাপেক্ষে সাজা দিয়ে মুক্তির আদেশ দিয়েছেন। তবে তুরস্কে তার বিরুদ্ধে আরেকটি গুরুতর অভিযোগ রয়েছে। সেটির বিচার না হওয়া পর্যন্ত তাকে জেলেই থাকতে হবে। ওই মামলার শুনানির তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। খবর- দ্য গার্ডিয়ান তুরস্কে ব্যাপক বিক্ষোভের সময় ২৭ মার্চ ইস্তাম্বুল বিমানবন্দর থেকে জোয়াকিম মেডিনকে গ্রেপ্তার করা হয়। এরদোয়ানকে অপমান ও একটি সন্ত্রাসী সংগঠনের সদস্য হওয়ার অভিযোগে তাকে আটক করা হয়।

পরদিন তাকে ইস্তাম্বুলের সিলিভরি কারাগারে পাঠানো হয়। মেডিনের বিরুদ্ধে অভিযোগ, ২০২৩ সালের জানুয়ারিতে স্টকহোমে এক বিক্ষোভে অংশ নিয়েছিলেন তিনি। যেখানে এরদোয়ানের একটি পুতুল ঝুলিয়ে প্রতীকী শাস্তি দেওয়া হয়েছিল। পরে স্টকহোমের প্রাইড প্যারেডে কুর্দি কর্মীদের একটি ফ্লোটে এলজিবিটিকিউ পতাকা হাতে একই পুতুল দেখা যায়। মেডিন নিজেকে নির্দোষ দাবি করেছেন। তিনি বলেছেন, বিক্ষোভের সময় তিনি সুইডেনে ছিলেন না। তিনি বলেন, আমি তখন কাজের জন্য জার্মানিতে ছিলাম। এই ঘটনা সম্পর্কে আমি জানতাম না, সামাজিক যোগাযোগমাধ্যমে এর কোনো ছবি বা ভিডিও শেয়ারও করিনি।

আদালতে তিনি বলেন, আমি প্রেসিডেন্টকে অপমান করিনি। আমাকে শুধু নিবন্ধ লিখতে বলা হয়েছিল। ছবি নির্বাচন করেছেন সম্পাদকরা, আমি শুধু আমার কাজ করেছি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews