1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

সুনামগঞ্জ মেডিকেল কলেজ শাটডাউন ঘোষণা

  • মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১১০ গননা করুন

একতা ডেস্কঃ একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করেছে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। কলেজের নিজস্ব হাসপাতালের কার্যক্রম চালু ও পর্যাপ্ত ওয়ার্ড সুবিধাসহ দুই দফা দাবি আদায়ে এ কর্মসূচি পালিত হচ্ছে। ২১ এপ্রিল, সোমবার সকাল ১১টায় কলেজ ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে প্রতীকী রক্তাক্ত অ্যাপ্রোন টাঙিয়ে তারা কালো ব্যাজ ধারণ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। আন্দোলনকারী শিক্ষার্থী পৃথিবীরাজ ও নুরনাহার বলেন, চলমান আন্দোলনের সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে। হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরছি না। অধ্যক্ষ ডাঃ মোস্তাক আহমেদ ভুইয়া জানান, শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। হাসপাতাল না থাকায় হাতে-কলমে শিক্ষা বাধাগ্রস্ত হচ্ছে। বিষয়টি বারবার সংশ্লিষ্টদের জানিয়েছি।

তার আগের দিন, গত রবিবারও শিক্ষার্থীরা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন। ওই সময় সেনাবাহিনী এসে অবরোধ তুলে নিতে বললে কিছু সময় পর শিক্ষার্থীদের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে লাঠিচার্জ করলে শিক্ষার্থীরা সরে যান। গত ১৫ এপ্রিল থেকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ধারাবাহিকভাবে মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও সড়ক অবরোধ করে আসছেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews