একতা ডেস্কঃ সরকারি সফরে কাতার গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ৩ মে, শনিবার তিনি ঢাকা ত্যাগ করেন। সএক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকালে জেনারেল ওয়াকার কাতারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
পাশাপাশি, দুই দেশের সেনাবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা বিষয়ে মতবিনিময় করবেন তিনি। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ৫ মে দেশে ফিরে আসবেন।
Leave a Reply