1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

সোনুকে মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব

  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৭ গননা করুন

একতা ডেস্কঃ এ মুহূর্তে তার আসন্ন ছবি ‘ফতেহ’র মুক্তি ও প্রচার নিয়ে ব্যস্ত রয়েছেন ভারতীয় বলিউড অভিনেতা সোনু সুদ। একাধিক মহল থেকে রাজনীতিতে যোগদান করার লোভনীয় প্রস্তাব এসেছে বলিউড তারকার কাছে।

সোনু বলেন, আমাকে মুখ্যমন্ত্রীর পদের প্রস্তাবও দেয়া হয়েছিল। আমি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। পরে আবার উপমুখ্যমন্ত্রী হতে বলা হয়েছে। দেশের অন্যতম প্রভাবশালীরা চেষ্টা করেছিলেন আমাকে দলে টানার। তারা বলেছিলেন- তোমাকে নির্বাচনে লড়তে হবে না। শুধু রাজনীতিতে যোগ দাও আর আমার সঙ্গে থাকো। দেশের অন্যতম প্রভাবশালীরা তাকে রাজনীতিতে আনার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন। তা দেখে বেশ অবাক হয়েছিলেন সোনু। অধিকাংশ মানুষই ক্ষমতা ও অর্থের লোভে রাজনীতি করে। এর কোনোটাতেই আমার আগ্রহ নেই। আমি নিজের মতো করে মানুষকে সাহায্য করছি। কাউকে আমার কোনো উত্তর দেয়ারও নেই। রাজনীতিতে থাকলে অনেক দায় থাকে। সেটি আমি ভয় পাই। মানুষকে সাহায্য করার জন্য আমার মুক্ত বাতাসের প্রয়োজন। আমি রাজনীতির বাঁধনকে ভয় পাই।

করোনাকালে ‘মসিহা’ তকমা পেয়েছিলেন সোনু সুদ। পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে তার বিশেষ ভূমিকা ছিল। সাধারণ মানুষ যে কোনো সমস্যাতেই তাকে ডেকে সাড়া পেয়েছিলেন। রাজনীতির সঙ্গে যোগাযোগ না রেখেও যে মানুষের জন্য কাজ করা যায়, তা প্রমাণ করেছিলেন সোনু সুদ। অতিমারিতে ব্রাতা হয়ে উঠেছিলেন এ অভিনেতা। অনেকেই আশা করেছিলেন, এর পর হয়তো রাজনীতির ময়দানেই অভিনেতার দেখা মিলবে। কিন্তু সোনু নিজেই সেসব জল্পনা ভুল প্রমাণ করেছেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews