1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে খাগড়াছড়ির মহালছড়িতে এক বর্ণাঢ্য র‍্যালি ও পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শালিখায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি,পতাকা উত্তোলন ও আলোচনা অনুষ্ঠিত ফরিদপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী শালিখায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসসহ বিভিন্ন কর্মসূচীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অংশগ্রহণ শালিখায় ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য সার্বভৌমত্ব র‍্যালি মহালছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

সৌদি আরব বিশ্বের প্রথম খেজুরের সফট ড্রিংকস বাজারে আনলো

  • শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৩২৫ গননা করুন

একতা ডেস্কঃ মিলাফ কোলা। খেজুরের নির্যাস থেকে তৈরি একটি কোমল পানীয়। এটির উদ্ভব ঘটিয়ে সর্বপ্রথম বিশ্বে আলোড়ন সৃষ্টি করে দিল সৌদি আরব। উৎপাদক প্রতিষ্ঠান এই পানীয় সম্পর্কে জানিয়ে দিয়েছেন যে, অন্যান্য পানীয়ের মতো এটিকে এড়িয়ে যাওয়ার কোন কারণ নেই। কারণ এটি পরিবেশবান্ধব এবং স্বাস্থ্য সম্মতভাবে তৈরি। স্বাদে অনন্য, পুষ্টিতেও ভরপুর।

গত নভেম্বর মাসে রিয়াদ ডেট ফেস্টিভ্যালে সৌদি কৃষিমন্ত্রী আব্দুর রহমান আল-ফাদলি এবং থুরাথ আল-মদিনা কোম্পানির সিইও বান্দার আল-কাহতানি এই পানীয়টির উদ্বোধন করেন। দীর্ঘ গবেষণার ফল এই মিলাফ কোলা। এটি আন্তর্জাতিক মান বজায় রেখে তৈরি করা হয়েছে এবং স্বাদ ও পুষ্টিগুণে বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে। তাদের আশা, পানীয়টি স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে জনপ্রিয়তা পাবে।

মিলাফ কোলার প্রস্তুতকারক প্রতিষ্ঠান জানায়, সৌদি আরবে স্থানীয়ভাবে সংগ্রহ করা উচ্চমানের খেজুর দিয়ে পানীয়টি তৈরি হয়েছে। প্রচলিত কোমল পানীয়ের তুলনায় এটি অনেক। বেশি স্বাস্থ্যকর এবং পুষ্টিকর। সৌদি আরবের পরিবেশবান্ধব উদ্যোগ ও স্থানীয় পণ্যকে উৎসাহিত করার লক্ষ্যে থুরাণ আল-মদিনা আরও নতুন ধরনের খাদ্যপণ্য উদ্ভাবনে কাজ করে যাচ্ছে, যার মধ্যে খেজুর থেকে তৈরি মিলাফ কোলা একটি অনন্য সংযোজন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews