1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

সৌদি প্রবাসীরা আজ থেকে এমআর পাসপোর্ট পাবেন

  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৮২ গননা করুন

একতা ডেস্কঃ প্রবাসীদের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) দেওয়া শুরু হচ্ছে আজ থেকে। প্রাথমিকভাবে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসে আবেদনকৃত প্রবাসীদের এমআরপি দেওয়া হবে। আগামী ২০ ডিসেম্বর থেকে মালয়েশিয়ায় এমআরপি দেওয়া শুরু হবে। পর্যায়ক্রমে ইতালিসহ অন্যান্য দেশেও এমআরপি প্রবাসীদের হাতে দেওয়া হবে। সময়মতো পাসপোর্ট নবায়ন না হওয়ায় সৌদি আরব ও মালয়েশিয়ায় অবস্থানরত ২৬ হাজার বাংলাদেশি কর্মীর জীবন অনিশ্চিত হয়ে পড়েছিল। পাসপোর্ট নবায়ন না হওয়ায় এদের অনেকেরই দেশে ফিরে আসতে হতে পারে, এমনও আশঙ্কা করা হচ্ছিল তখন।

একটি সংবাদ গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর আইন ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল তার পোস্টে বলেন, ‘এত পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে যে, আগামী দুই-তিন বছরে এই সমস্যা আর কখনো হবে না। প্রবাসীদের এমআরপি নিয়ে অনেক কষ্ট, দুর্ভোগ ও অনেক ধরনের হয়রানির শিকার হতে হয়েছে জানিয়ে তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন তিনি। পরে তিনি আজ ১৫ ডিসেম্বর থেকে প্রবাসীদের পাসপোর্ট দেওয়ার কথা জানান। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেফায়েত হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে ১৫ ডিসেম্বর থেকে সৌদি আরবে প্রবাসীদের মধ্যে এমআর পাসপোর্ট দেওয়া হবে। তবে মালয়েশিয়ায় প্রবাসীদের মধ্যে আগামী ২০ ডিসেম্বর থেকে এমআর পাসপোর্ট দেওয়া শুরু হবে। এরপর পর্যায়ক্রমে ইতালিসহ অন্যান্য দেশেও প্রবাসীদের মধ্যে এমআর পাসপোর্ট দেওয়া হবে।’

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews