1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

স্বরাষ্ট্র উপদেষ্টার কাল থেকে নতুন পরিস্থিতির আশ্বাস

  • সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৭ গননা করুন

একতা ডেস্কঃ স্বরাষ্ট্র উপদেষ্টা লেঃ জেনারেল (অব:) জাহাঙ্গীর আলম আগামীকাল থেকে নতুন পরিস্থিতি দেখার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, রাতেই আইন শৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের আমি ডেকেছি। আমরা বসে বিশেষ পরিকল্পনা নির্ধারণ করবো। ২৪ ফেব্রুয়ারি, সোমবার মধ্যরাত ৩টার দিকে রাজধানীর বারিধারার ডিওএইচএসে নিজ বাসায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। দেশ থেকে স্থানান্তর হওয়া টাকা ফিরিয়ে এনে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আওয়ামী লীগ। এদেরকে কঠোর হস্তে দমন করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি কাল থেকে তারা টহল কার্যক্রম কঠোরভাবে জোরদার করবে। তারা যদি ব্যবস্থা নিতে না পারে তাদের বিরুদ্ধে ও আমি অ্যাকশন নিব। দেশবাসীকে আমি আশ্বস্থ করতে চাই আজ সকালে পরিস্থিতি দিনে দিনে আর উন্নতি হবে। অবনতি হওয়ার কোন সুযোগ নাই।

স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে বলে তিনি দাবি করেন। শুরুতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যাওয়ারই অবস্থা ছিল না। বর্তমানে পুলিশ বিজিবি আনসার অনেক সক্রিয় ভূমিকা রাখছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে। ম্যাজিস্ট্রেসী পাওয়ার নিয়ে সেনাবাহিনীর সদস্যরা ও তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে। সংবাদ সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফ সিদ্দিকী, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews