1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

স্বাস্থ্য অধিদপ্তরে রদবদল ও তিন জনকে ওএসডি

  • শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২১৮ গননা করুন

একতা ডেস্ক: বিভিন্ন অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের আটটি পদে রদবদল হয়েছে। এর মধ্যে তিন পরিচালকে নিয়োগ এবং তিন জনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। ১৫ নভেম্বর, বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখার উপসচিব শোভন রাংসা সাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এসব তথ্য পাওয়া গেছে।

এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক হিসেবে কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. ফরহাদ হোসেনকে নিয়োগ দেওয়া হলো। এই বিভাগের বর্তমান পরিচালক ও সংক্রামক রোগ নিয়ন্ত্রণের লাইন ডিরেক্টর ডা. শেখ দাউদ আরমানকে ওএসডি করা হলো। তাছাড়া জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (শৃঙ্খলা) ডা. মিছবাহ উদ্দীন আহমেদ। একই সঙ্গে বর্তমান পরিচালক শাহ গোলাম নবীকে ওএসডি করা হয়েছে। আর ন্যাশনাল এইডস অ্যান্ড এসটিডি কন্ট্রোলের পরিচালক (চলতি দায়িত্ব) হয়েছেন উপপরিচালক (পার-২) ডা. মো. খায়রুজ্জামান।

এতে আরও বলা হয়েছে, অধিদপ্তরের পার-২ শাখার উপপরিচালক ও সহকারী পরিচালক পদে নিয়োগ পেয়েছেন যথাক্রমে সহকারী পরিচালক (প্রশাসন-২) ডা. কামরুল হাসান ও লালমনিরহাটের আদিতমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খালেদ হোসেন। এছাড়া ওএসডি হওয়া আরও এক কর্মকর্তা হলেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যাপক (মেডিসিন) ডা. মো. হালিমুর রশিদ।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, বদলি ও পদায়নকৃত কর্মকর্তারা আগামী ১৯ নভেম্বরের মধ্যে কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় পরদিন বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন।

তথ্যসূত্রঃ আলোকিত বাংলাদেশ

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews