1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী শালিখায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসসহ বিভিন্ন কর্মসূচীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অংশগ্রহণ শালিখায় ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য সার্বভৌমত্ব র‍্যালি মহালছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা সবাই ঐক্যবদ্ধ থাকলে আর পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

হবু স্ত্রীর বাড়িতে টাকার বৃষ্টি

  • মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৩০ গননা করুন

একতা ডেস্কঃ পাকিস্তানের আকাশে দেখা গেল টাকার বৃষ্টি হতে। রীতিমতো বিমানভাড়া করে কনের বাড়িতে লাখ লাখ টাকা বৃষ্টির মতো ওড়ালো বরপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানের হায়দরাবাদের এই ঘটনার ভিডিও ভাইরাল। বরপক্ষের কাছে কন্যার বাবার অনুরোধেই এমনটা করা হয়। বিয়ের অনুষ্ঠানকে চমকপ্রদ করতে বরপক্ষের তরফে বিমান ভাড়া করা হয়। সেখানে টাকা বোজাই করে বরপক্ষের লোকজন কনেপক্ষের বাড়িতে গিয়ে আকাশ থেকে টাকার বৃষ্টি করেন।

ভিডিওতে দেখা যায়, কনের বাড়ি লক্ষ্য করে উড়ে আসছে একটি বিমান। কনের বাড়ির ঠিক উপরে বিমানটি আসতেই দেখা যায়, দফায় দফায় বিমান থেকে ছড়ানো হচ্ছে টাকা। এভাবে বেশ কয়েক দফায় টাকা ছড়ানোর পর ফিরে যায় বিমানটি।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতেই সমালোচনার ঝড় বয়ে গেছে। কেউ আবার ভিক্ষুক দেশ’ পাকিস্তানের এমন কাণ্ড দেখে কটাক্ষ করেছেন। এক ব্যক্তি লিখেছেন, ‘ছেলের বাবার কাছে কন্যার বাবার এই ঋণ সারা জীবন ধরে শোধ করতে হবে কনেকে।’ একজন লিখেছেন, ‘এবার বুঝতে পারছি পাকিস্তান কেন ঋণে ডুবে রয়েছে।’ আরও একধাপ এগিয়ে এক ব্যক্তি লেখেন, ‘পাকিস্তান সরকারের সারা বছরের বাজেট উড়িয়ে দিল। ফের ভিক্ষা করতে হবে ওদের। আরও একটি কমেন্টে লেখা হয়েছে, ‘কনের কথা ভুলে যান। ওদের প্রতিবেশী এখন পৃথিবীর সবচেয়ে সুখি মানুষ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews