1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

হাজতির মৃত্যু গোপালগঞ্জ কারাগারে

  • বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২১৮ গননা করুন

একতা ডেস্কঃ রতন মোল্লা (৪৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে গোপালগঞ্জ জেলা কারাগারে। বুধবার দুপুরে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রতন পাবনা জেলার বেড়া উপজেলার পাচুড়িয়া গ্রামের মোঃ মুজিব মোল্লার ছেলে। তিনি কাশিয়ানী উপজেলার একটি ডাকাতি মামলার আসামি ছিলেন। গোপালগঞ্জের জেল সুপার তানিয়া জামান বলেন, রতন মোল্লাকে গোপালগঞ্জ আদালতে হাজির করতে নাটোর কারাগার থেকে গত সোমবার আনা হয়। ওইদিন তিনি অসুস্থ হলে তাকে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা করিয়ে কারাগারে নিয়ে আসা হয়।

বুধবার দুপুরে আবার অসুস্থ হলে তাকে দুপুরে কারাগার থেকে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে যাওয়ার পর দুপুর ২টা ১ মিনিটে তার মৃত্যু হয়। এ বিষয়ে গোপালগঞ্জ আড়াইশ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা আফতাব জিলানী বলেন, রতন একজনকে হাসপাতালে নিয়ে আসেন কারারক্ষীরা। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews