1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

হারানো সোয়েটার ফিরে পেলেন পলক

  • মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৮৯ গননা করুন

একতা ডেস্কঃ বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক কারাগারে নিজের দুটি সোয়েটার হারিয়ে যাওয়ার অভিযোগ করেছিলেন। দাবি করেছিলেন, জামা-কাপড় না থাকায় আগামী শীতে অসুবিধায় পড়তে হবে তাকে। গতকাল সোমবার আদালতে দাঁড়িয়েই এই অভিযোগ তোলেন তিনি। তবে বিষয়টি অনুসন্ধান করে বিকেলেই কারা কর্তৃপক্ষ জানায়, হারিয়ে যায়নি। সোয়েটারসহ অন্যান্য শীতের কাপড় কারাগারের স্টোররুমেই পাওয়া গেছে। কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, পলকের জামাকাপড় একটি ব্যাগে রাখা ছিল। মালিক চিহ্নিত না হওয়ায় সেটি ফের স্টোরে রাখা হয়।

সম্প্রতি পলকের স্ত্রী কারাগারে সাক্ষাৎ করতে গেলে, পলক নিজের কিছু শীতের কাপড় নিরাপত্তারক্ষীর কাছে স্ত্রীর হাতে দেওয়ার জন্য দেন। পরে অসাবধানতাবশত ব্যাগটি পড়ে থাকে। সেদিন সাক্ষাৎ শেষে কারা রক্ষীরা ব্যাগটি পড়ে থাকতে দেখে তা স্টোররুমে রেখে দেয়। আদালতে অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে কারা তত্ত্বাবধায়ক বলেন, ‘আলোচনায় থাকার জন্য জুনাইদ আহমেদ পলক উদ্ভট সব দাবি করে থাকেন। সোয়েটার হারানোর অভিযোগ তারই একটি উদাহরণ। কারাগারে বন্দীর কোনো মালামাল হারানোর সুযোগ নেই।

তার আইনজীবী ফারজানা ইয়াসমিন গণমাধ্যমে দাবি করেন, তার মক্কেল ডিভিশনের সুযোগ পাচ্ছেন না। কিন্তু কারা তত্ত্বাবধায়ক বলেন, পলক প্রথম শ্রেণির কারাবন্দী হিসেবে জেলকোড অনুযায়ী সব সুযোগ-সুবিধাই পাচ্ছেন। তার আইনজীবীর বক্তব্য সঠিক নয়। গত বছরের ১৪ আগস্ট গ্রেফতার হন জুনাইদ আহমেদ পলক। তার বিরুদ্ধে ছয়টি মামলায় মোট ৫৮ দিনের রিমান্ড মঞ্জুর হয়।

এছাড়া সোমবার বিভিন্ন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, শাজাহান খান, কামাল আহমেদ মজুমদার, আইনজীবী তুরিন আফরোজ এবং পলককে গ্রেফতার দেখানো হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews