1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

হাসপাতাল থেকে ২৪০ গাজাবাসীকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

  • রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১০১ গননা করুন

একতা ডেস্কঃ ইসরায়েলি বাহিনী উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে অভিযান চালিয়ে অন্তত ২৪০ জনকে আটক করে নিয়ে গেছে। এদের মধ্যে হাসপাতালের পরিচালক ও কর্মীরাও রয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইসরায়েলের সামরিক বাহিনীর বরাতে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। স্থানীয় সময় গত শুক্রবার ইসরায়েলি বাহিনী এই অভিযান চালায়। কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক হুসাম আবু সুফিয়া আটকের বিষয়ে উদ্বেগ জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। কারণ শুক্রবার আটকের কয়েক ঘণ্টা পর মুক্তি পাওয়া কয়েকজন জানিয়েছেন, ইসরায়েলি সেনারা সুফিয়াকে মারধর করেছে।

ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, হামাসের সামরিক অভিযানের কাজে হাসপাতালটি কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার হতো। তারা আরো জানিয়েছে, যাদের আটক করা হয়েছে তারা সন্দেহভাজন হামাস যোদ্ধা। কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক আবু সুফিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। ইসরায়েলি বাহিনী তাকে হামাসের সদস্য বলে সন্দেহ করছে।

এদিকে হামাস ইসরায়েলের এই দাবিকে অস্বীকার করেছে। তারা জানিয়েছে, তাদের কোনো যোদ্ধা হাসপাতালে ছিল না। তবে হামাস ২৪০ জনের আটকের বিষয়ে এখনও মন্তব্য করেনি। গত বৃহস্পতিবার কামাল আদওয়ান হাসপাতালের সদরদপ্তরের পাশে ইসরায়েলি হামলায় অন্তত ৫০ জন নিহত হয়। হামলার শিকার ভবনটিতে হাসপাতালের মেডিকেল স্টাফ ও অন্য কর্মীরা তাদের পরিবার নিয়ে থাকতেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি বাহিনীর টানা হামলায় এ পর্যন্ত নিহত হয়েছে সাড়ে ৪৫ হাজার ফিলিস্তিনি এবং আহত হয়েছে ১ লাখের বেশি মানুষ। এ ছাড়া গাজার ২০ লাখের বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। তবে আশ্রয়কেন্দ্রগুলোতেও হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews