1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

হিন্দু মুসলিম দুটি ধর্মকেই ভীষণ ভালো করে বোঝেন শর্মিলা

  • সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২১৯ গননা করুন

একতা ডেস্কঃ গতকাল গেল ৮ ডিসেম্বর। ওইদিনে ৮০ বছরে পদার্পণ করেছেন শর্মিলা ঠাকুর। তিনি হলেন একজন বাঙালি অভিনেত্রী তথা নবাব পত্নী। সত্যজিৎ থেকে শুরু করে উত্তম কুমার, সবার সঙ্গেই কাজ করেছেন তিনি। তিন সন্তানের মাও হয়েছেন। অভিজ্ঞতা অর্জন করেছেন প্রচুর। কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকেই তিনি বলেছেন এমন কিছু কথা, যা হয়ত আপনারও কাজে লাগবে।

ভোপালের বেগম সাজিদা সুলতান ছিলেন শর্মিলা ঠাকুরের শাশুড়ি। শাশুড়ি প্রসঙ্গে অভিযাত্রী বলেছিলেন, প্রথমবার শাশুড়ির সঙ্গে দেখা করতে গিয়ে আমি ভীষণ নার্ভাস হয়ে পড়েছিলাম। উনি জিজ্ঞাসা করেছিলেন, তার ছেলে সম্পর্কে আমি কি ভাবি? উত্তরে আমি বলেছিলাম, আমি তাকে শ্রদ্ধা করি। এই কথা শুনে উনি হেসেছিলেন। উনি জানতেন, একে অপরের প্রতি শ্রদ্ধা থাকলে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়।

মুসলিম রীতি অনুযায়ী শর্মিলা ঠাকুরের নাম পরিবর্তিত করা হয়। ধর্ম পরিবর্তন প্রসঙ্গে শর্মিলা বলেছিলেন, এটা যেমন খুব একটা সহজ ছিল না তেমন খুব একটা কঠিনও ছিল। আমি কখনোই গৌঁড়া হিন্দু ছিলাম না। কিন্তু এখন আমি হিন্দু এবং মুসলিম, দুটি ধর্মকেই ভীষণ ভালো করে বুঝি। মনসুরের পছন্দসই নাম ছিল আয়েশা, সেটাও আমি গ্রহণ করেছিলাম।

আমাদের বিয়ের সময় যা চুক্তি হয়েছিল তা শুনলে সকলে হাসবে। ক্রিকেট আলোচনায় আমি যেন কখনোই অংশগ্রহণ না করি, সেটাই বলা হয়েছিল নিকাহনামায়। আমি এটা স্বীকার করি যে ক্রিকেট সম্পর্কে আমার জ্ঞান কোনোদিনই ছিল না। অন্যদিকে উনিও আমার কাজ নিয়ে খুব একটা কথা বলতেন না।

আমার শুধু মনে হয় পরিচালক যা বলছেন সে কথা শোনা উচিত। আমার মনে আছে উমা চরিত্রে অভিনয় করার সময় পরিচালক ঋষিদা আমায় বলেছিলেন চুল বেঁধে না রাখতে কিন্তু তার কথা শুনিনি আমি। সিনেমাটির জন্য প্রশংসিত হয়েছিলাম ঠিকই কিন্তু পরে মনে হয়েছিল পরিচালকের কথা আমার শোনা উচিত ছিল। যেহেতু একটি সিনেমা পরিচালকই তৈরি করেন, তাই তিনি জানেন চরিত্রের জন্য ঠিক কোনটা প্রযোজ্য।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews