1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

হুমকির মুখে ট্রাম্পের জীবন

  • শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৬৮ গননা করুন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

একতা ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তিনি বলেন, ট্রাম্প একজন অভিজ্ঞ ও বুদ্ধিমান রাজনীতিবিদ। তাকে হত্যাচেষ্টা হয়েছে। তার নিরাপত্তা নিয়ে আমি শঙ্কিত।’ খবর বিবিসির। কাজাখস্তানে এক সম্মেলনে পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্রে নির্বাচনী প্রচারে যা হয়েছিল তা দেখে তিনি অবাক হয়েছিলাম! ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ে অসামাজিক পদ্ধতি ব্যবহার করা হয়েছিল, যার মধ্যে হত্যাচেষ্টাও ছিল। গত জুলাইয়ে পেনসিলভানিয়ায় নির্বাচনী প্রচারকালে গুলিতে আহত হন ট্রাম্প। এরপর গত সেপ্টেম্বরে ট্রাম্পকে হত্যার চেষ্টায় তার ফ্লোরিডার একটি গলফ কোর্সে রাইফেল নিয়ে অবস্থান করেছিলেন এক ব্যক্তি, এমন অভিযোগ ওঠে।

পুতিন বলেন, আমার মনে হয়, তিনি এখন নিরাপদ নন। দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্রের ইতিহাসে নানা ধরনের ঘটনা ঘটেছে। আমি মনে করি, তিনি (ট্রাম্প) বুদ্ধিমান, এবং আশা করি তিনি এ বিষয়টি বুঝবেন এবং সতর্ক থাকবেন।’ সব সময় নিজেকে সুরক্ষিত পরিমণ্ডলে রাখা পুতিন আরও বলেন, ট্রাম্পের পরিবার ও সন্তানদের নিয়ে নির্বাচনী প্রতিপক্ষের সমালোচনা দেখে অবাক হয়েছিলেন তিনি। এ ধরনের আচরণকে ‘ঘৃণ্য’ বলে অভিহিত করে পুতিন বলেন, এমন আচরণ রাশিয়ার দুর্বৃত্তরাও করে না। কিয়েভকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করে রাশিয়ায় আঘাত হানতে অনুমতি দিয়ে ইউক্রেন যুদ্ধ তীব্রতর করে তুলেছে বাইডেন প্রশাসন। এ সিদ্ধান্ত নিয়ে পুতিন বলেন, এটি হলো ট্রাম্পকে সহায়তা না করার একটা কৌশল, আর না হলে প্রশাসনে আসার পর রাশিয়ার সঙ্গে তার সম্পর্ক কঠিন করে তোলার পন্থা। পুতিন বলেন, তিনি বিশ্বাস করেন ট্রাম্প সমাধান খুঁজে পাবেন’। মস্কো আলোচনার জন্য প্রস্তুত বলেও উল্লেখ করেন তিনি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews