1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

হেফাজত শাপলা শহীদদের খসড়া তালিকা প্রকাশ করল

  • সোমবার, ৫ মে, ২০২৫
  • ২৯৫ গননা করুন

একতা ডেস্কঃ আজ ৫ মে। ২০১৩ সালের এই দিনে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে ঝাপিয়ে পড়েছিল ফ্যাসিস্ট সরকার। গুলি, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলের ব্যবহার করা হয়েছিল। রক্তে রঞ্জিত হয়েছিল গোটা মতিঝিল এলাকা। সেদিন যারা হতাহত হয়েছিলেন তাদের একটি তালিকা প্রকাশ করেছে হেফাজতে ইসলাম।

শাপলা চত্বরে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের মহাসমাবেশে নিহতদের মধ্যে ৯৩ জনের নাম ও পরিচয় প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি জানিয়েছে, এটি একটি প্রাথমিক খসড়া তালিকা এবং যাচাই-বাছাই শেষে এ সংখ্যা আরও বাড়তে পারে। হেফাজতের জনসংযোগ বিভাগের দায়িত্বে থাকা কেফায়েতুল্লাহ আজহারী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই তালিকা প্রাথমিক। তথ্য যাচাই ও অনুসন্ধান চলছে। চূড়ান্ত করতে আরও সময় লাগবে। এই সংখ্যা নিয়ে মতভেদ ও বিতর্ক রয়েছে। স্বাধীনভাবে অনুসন্ধান করা মানবাধিকার সংস্থা ‘অধিকার’ ২০২৪ সালের ১৯ আগস্ট তাদের ফেসবুক পেজে ৬১ জন নিহতের একটি তালিকা প্রকাশ করে। তৎকালীন বিবিসি ঢাকা প্রতিনিধি মার্ক ডামেট মাঠ পর্যায়ে অনুসন্ধান করে জানান, ৫ ও ৬ মে’র সহিংসতায় অন্তত ৫৮ জন নিহত হন।

ব্লগারদের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননা এবং নারীনীতির বিরোধিতাসহ ১৩ দফা দাবিতে ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে অবস্থান নেয় হেফাজতে ইসলাম। সেদিন হাজার হাজার কওমি আলেম-ছাত্র ও সাধারণ মুসল্লি মহাসমাবেশে অংশ নেন। রাত গভীর হওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে তাদের সরিয়ে দেয়। অভিযানে ব্যাপক গুলি, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলের ব্যবহার হয়। হেফাজতের দাবি, সেদিন অসংখ্য মানুষ নিহত হন, যার মধ্যে ৯৩ জনের নাম এবার প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকায় নিহতদের নাম, ঠিকানা ও পরিবারের সদস্যদের তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। প্রাথমিক যাচাইয়ে দেখা গেছে, নিহতদের মধ্যে বেশিরভাগই ছিলেন যুবক।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews