1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

১ লাখ লাশ আল-আসাদের এক গণকবরেই

  • মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১১১ গননা করুন

একতা ডেস্কঃ সিরিয়ায় দামেস্কের অদূরে এক গণকবরে অন্তত এক লাখ লোককে সমাহিত করা হয়েছে। এদের সবাইকে হত্যা করা হয় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলে। সিরিয়া নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাডভোকেসি সংস্থা সিরিয়ান ইমার্জেন্সি টাস্কফোর্স ১৬ ডিসেম্বর, সোমবার এমন চাঞ্চল্যকর তথ্য দাবি করেছে।

সংস্থাটির প্রধান মুয়াজ মোস্তাফা রয়টার্সকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে বলেন, দামেস্ক থেকে ৪০ কিলোমিটার উত্তরে আল-কুতাইফাহে অবস্থিত এই গণকবরটি পাঁচটি গণকবরের একটি। কয়েক বছর ধরে কাজ করে তিনি এসব গণকবর চিহ্নিত করেছেন বলে দাবি করেছেন। মোস্তাফার দাবি, এই গণকবরে যে এক লাখ লোককে সমাহিত করা হয়েছে- এটি কম অনুমান। এই সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে জানান তিনি।

সিরিয়ান ইমার্জেন্সি টাস্কফোর্সের প্রধানের দাবি, তার চিহ্নিত করা পাঁচটি গণকবরের চেয়ে আরও অনেক গণকবর আছে। এসব গণকবরে শুধু সিরিয়ানরা নয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অন্যান্য দেশের নাগরিকদের লাশও আছে।

রয়টার্স বলছে, মোস্তাফার এসব দাবির সত্যতা তারা যাচাই করতে পারেনি। ২০১১ সালে সিরিয়ায় আসাদ সরকারের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ শুরু হলে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করা হয়। সেইসময়ে দেশটিতে শুরু হয় গৃহযুদ্ধ। ধারণা করা হয়, সিরিয়ার গৃহযুদ্ধে কয়েল লাখ লোকের প্রাণহানি ঘটেছে।

মোস্তাফা জানান, আসাদের পতনের পর তিনি সিরিয়ায় যান। রয়টার্সকে তিনি বলেন, সিরিয়ার বিমানবাহিনীর গোয়েন্দা শাখা দায়িত্বে ছিল মরদেহগুলো সামরিক হাসপাতাল থেকে সংগ্রহ করা। এরপর সেগুলো বিভিন্ন গোয়েন্দা শাখায় পাঠানো হতো এবং পরে গণকবরের পাঠানো হতো।

মোস্তাফার দাবি, মরদেহগুলো দামেস্কের পৌর কর্তৃপক্ষের মাধ্যমে গণকবরে পাঠানো হতো।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews