1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

২০০ মিয়ানমার নাগরিক পালিয়ে থাইল্যান্ডে

  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ২৪৬ গননা করুন

একতা ডেস্কঃ জাতিগত কারণে মিয়ানমারের সংঘাতপূর্ণ কারেন রাজ্য থেকে প্রায় ২০০ নাগরিক পালিয়ে থাইল্যান্ডে আশ্রয় নিয়েছেন। গতকাল শনিবার এই তথ্য জানিয়েছেন থাই সীমান্ত কর্মকর্তারা। থাইল্যান্ডের সীমান্তবর্তী মিয়ানমারের পূর্বাঞ্চলীয় কারেন রাজ্যে স্থানীয় জাতিগত মিলিশিয়ারা সেনা অভ্যুত্থানের মাধ্যমে ২০২১ সালে ক্ষমতা দখলকারী সামরিক জান্তার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। মিয়ানমারে চলমান চার বছরের সংঘাত ব্যাপকভাবে বাস্তুচ্যুতি ঘটিয়েছে, যার ফলে হাজার হাজার মানুষ পার্শ্ববর্তী থাইল্যান্ডে আশ্রয় নিয়েছে।

জানা গেছে, থাই সেনাবাহিনীর নরেসুয়ান ফোর্স সীমান্ত ইউনিটের কমান্ডার মেজর জেনারেল মাইত্রি চুপ্রিচা জানান, শুক্রবার ও শনিবার মিয়ানমার সীমান্ত থেকে কয়েক কিলোমিটার দূরের এলাকায় বোমাবর্ষণ ও গৃহযুদ্ধের কারণে কারেন জাতিগোষ্ঠীর প্রায় ২০০ জন মানুষ থাইল্যান্ডে পালিয়ে এসেছে। ড্রোন হামলার মাধ্যমে সেনাবাহিনীর ওপর চালানো বোমা হামলায় ভীত হয়ে অনেকে ময়ে নদী পেরিয়ে থাইল্যান্ডের তাক প্রদেশে প্রবেশ করে। প্রায় ২০০ জন মানুষ… শুক্রবার বিকাল থেকে আসতে শুরু করেছে। তারা সবাই জাতিগত কারেন জনগণ।

গত ২৮ মার্চ মিয়ানমারের মধ্যাঞ্চলে আঘাত হানা ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে ৩,৭০০ জনের বেশি মানুষের মৃত্যুর পর ত্রাণ কার্যক্রম সহজ করতে সামরিক জান্তা ও বিভিন্ন বিরোধী গোষ্ঠী যুদ্ধবিরতি ঘোষণা করে। এ সপ্তাহে মিয়ানমারের বাসিন্দারা জানিয়েছেন, কারেন রাজ্যের কয়েকটি শহরে এখনও লড়াই চলছে, যেগুলো থাইল্যান্ডের মায়ে সট সীমান্ত শহরের সঙ্গে সংযুক্ত প্রধান সড়কের পাশে অবস্থিত।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews