1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

২০০ সদস্যের চীনা ব্যবসায়ী প্রতিনিধিদল আজ ঢাকায় আসছে

  • শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৮১ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ ২০০ সদস্যের একটি চীনা ব্যবসায়ী প্রতিনিধিদল আজ ঢাকায় আসছে। শনিবার দুপুরেই তাদের ঢাকায় পৌঁছানোর কথা। চীনের এই ব্যবসায়ী প্রতিনিধিদলকে নেতৃত্ব দেবেন দেশটির বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও।

চীনের বাণিজ্যমন্ত্রী ঢাকা পৌঁছানোর পর শনিবার বাণিজ্য উপদেষ্টা শেখ বশীরউদ্দীনের সঙ্গে বৈঠক করবেন। সফরকালে প্রতিনিধিদলটি রবিবার বিডা (বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ) আয়োজিত একটি সেমিনারে অংশ নেবে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

প্রতিনিধিদল জয়েন্ট ইকোনমিক কমিটির বৈঠকে অংশ নেবে এবং বাংলাদেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল (ইকোনমিক জোন) পরিদর্শন করবে। চীনা প্রতিনিধিদলের সদস্যরা ঢাকা সফরকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে পৃথক বৈঠক করবেন।

সফরকালে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কই প্রধান আলোচ্য বিষয় হবে। এই সফরের মাধ্যমে বাংলাদেশে চীনা বাণিজ্য ও বিনিয়োগ আরও সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। চীনা প্রতিনিধিদলের ঢাকা সফর প্রসঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, সফরের সময় উভয় দেশ একটি বাণিজ্য ও বিনিয়োগ বিনিময় অনুষ্ঠান যৌথভাবে আয়োজন করবে।

এতে শতাধিক চীনা ও বাংলাদেশি উদ্যোক্তা অংশগ্রহণ করবেন এবং পারস্পরিক সহযোগিতার নতুন সম্ভাবনা অন্বেষণ করবেন। বিডা জানিয়েছে, বাংলাদেশ ও চীন সরকারের যৌথ উদ্যোগে এক দিনব্যাপী ‘চীন-বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য বিষয়ক সম্মেলন’ অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে চীনের প্রায় ১০০টি প্রতিষ্ঠানের ২৫০ জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী অংশগ্রহণ করবেন। এর মধ্যে ফরচুন ৫০০-এর অন্তর্ভুক্ত ৬-৭টি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারাও থাকবেন। এছাড়া, চীনের চারটি চেম্বার অব কমার্সের শীর্ষ প্রতিনিধিরাও অংশ নেবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিশেষ অতিথি থাকবেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews