1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

৪২০ কেজি ওজনের শেখ ওমরের মৃত্যু

  • মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১১৮ গননা করুন

একতা ডেস্কঃ মারা গেছেন ৪২০ কেজি ওজনের মালয়েশিয়ান নাগরিক শেখ মোহাম্মদ আলী ওমর (৪৪)। স্থানীয় সময় ১৫ ডিসেম্বর, রবিবার বিকালেতিনি মারা যান।

দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদনে, ফায়ার সার্ভিসের সহায়তায় স্থানীয় একটি কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। দীর্ঘ প্রচেষ্টার পর রাত সাড়ে ১১টার দিকে ২০ জন দমকলকর্মী ও স্থানীয় ১০০ জন গ্রামবাসীর সহায়তা শেখ মোহাম্মদ আলি ওমরের মরদেহ দাফন করা হয়। শারীরিক স্থুলতার কারণে দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসা নিতে যেতে পারেননি শেখ মোহাম্মদ আলী ওমর। রবিবার সকালের দিকে নিজের ঘরের টয়লেটের ভেতর অসুস্থ হয়ে পড়লে অবস্থার আরও অবনতি হয়। পরিবারের পক্ষ থেকে উদ্ধার করতে সক্ষম না হওয়ায় ফায়ার সার্ভিসের সহযোগিতা নেন ওমরের পরিবার। তবে ধীরে ধীরে অবস্থার অবনতি হলে একইদিন বিকেলে মারা যান শেখ মোহাম্মদ আলী ওমর। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ওমর দীর্ঘদিন ধরে গেঁটে বাত রোগে ভুগছিলেন। কেলানতান ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের অপারেশন বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ উইন্ডন আজহারি জানান, রবিবার টয়লেটের ভেতর থেকে উদ্ধার করে দাফনের জন্য সাহায্যের আবেদন করেছিলেন নিহতের পরিবার। সেখান থেকে হাইড্রোলিক এক্সক্যাভেটর ব্যবহার করে মরদেহটি কেলাস্তানের পাসির হোরের কাম্পং জায়া ইসলামিক কবরস্থানে নিয়ে যাওয়া হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews