একতা ডেস্কঃ আজ ৭ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনটিতে স্বাধীনতা অর্জনের আগেই বিশ্বের বুকে বাংলাদেশ নামে পরিচিত হয়েছিল। তখন ছিল মাত্র স্বীকৃতিপ্রাপ্ত ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।’ তবে যৌথবাহিনীর আক্রমণে প্রতিদির দেশের বিভিন্ন এলাকা থেকে হানাদারেরা সরে যাচ্ছিল। আত্মসমর্পনও করছিল। আন্তর্জাতিকভাবেও বাংলাদেশ-পাকিস্তান যুদ্ধের বিষয় নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। পাকিস্তান সরকার বুঝতে পারছিল তাদের বাংলাদেশ ছেড়ে পালাতে হবে।
আজকের দিনেই যশোর হানাদার মুক্ত হয়। আরো মুক্ত হয় স্থানীয়ভাবে মাগুরা, ঝিনেদা, সাতক্ষীরা এবং সিলেট। এদিনেই পাকিস্তানী সেনারা পালাতে শুরু করেছিল ব্রাহ্মণবাড়িয় থেকে। কয়েকজন কর্মকর্তাসহ দুইশো মতো সেনা আত্মসমর্পণ করে এদিনে।
এ দিনে হানাদার মুক্ত হওয়া তালিকায় আরো যোগ হয় শেরপুর, চুয়াডাঙ্গা, নোয়াখালীর কোম্পানীগঞ্জ, বাগেরহাটের মোংলা, নেত্রকোনার কেন্দুয়া ও কলমাকান্দা, সুনামগঞ্জের দিরাই বরিশালের বাকেরগঞ্জের নাম।
ইতিপূর্বে ভারত জাতিসংঘের সাধারণ পরিষদের জরুরি অধিবেশনে এ মর্মে দাবি জানায়, বাংলাদেশকে অবশ্যই রাষ্ট্র হিসেবে স্বীকার করে নিতে হবে এবং শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিতে হবে। অবিলম্বে যুদ্ধবিরতি ও সেনা অপসারণ নিয়ে আনা প্রস্তাব সম্পর্কে ভারতের স্থায়ী প্রতিনিধি সমর সেন বলেন, বাংলাদেশ সরকারের কাছে এ প্রস্তাব গ্রহণযোগ্য না হলে তা বলবৎ করা যাবে না।

Leave a Reply