1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ির লেমুছড়ি শান্তিপুর এলাকায় কমিউনিটি সভা অনুষ্ঠিত মহালছড়িতে কৃষকদের GAP সার্টিফিকেশন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মহালছড়িতে পিডিবিএফ-এর নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী খাগড়াছড়িতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী শালিখায় সি এন আর এস এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহালছড়িতে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন শালিখায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শালিখায় সিপিবি-র বৈঠক অনুষ্ঠিত মহালছড়িতে উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী ও সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার বিতরণ নতুন বাজেট জনগনের কল্যাণ ও উন্নয়নকে গুরুত্ব দিয়েছে: সংস্কৃতি মন্ত্রী

খালেদা জিয়ার ভবিষ্যতবাণী সত্যি হবার পথে

  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫২ গননা করুন

একতা ডেস্কঃ সর্বশেষ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভা হয়েছিল ২০১২ সালের শুরুর দিকে। শুরুতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার প্রতিবেদন পাঠ করেন। দলটির প্রয়াত নেতাদের স্মরণ করে আনা হয় সুপ্রস্তাব। দলের প্রধান খালেদা জিয়া তার বক্তব্যে বলেন, নিজেদের সুবিধার জন্য সংবিধান সংশোধন করেছে সরকার, যাতে তারা আবার ক্ষমতায় আসতে পারে। সরকার বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার জন্য ছক কাটছে-এমন অভিযোগ করেন খালেদা জিয়া। তারা তো বিএনপিকে মাইনাস করতে চায়, যাতে তারা আবার ক্ষমতায় আসতে পারে। সেজন্য বিএনপির কিন্তু কোনো ভয় নেই। বিএনপির সঙ্গে এ দেশের জনগণ আছে, এ দেশের প্রশাসন আছে, এ দেশের পুলিশ বাহিনী আছে, এ দেশের স্বাস্থ্য বাহিনী আছে, এ দেশের সাধারণ মানুষ আছে।

জিয়া অরফান্স ট্রাস্ট মামলার কোনো ভিত্তি না থাকায় মামলায় কোনো সাজা হতে পারে না বলে মনে করেন তিনি। নিজেকে নির্দোষ দাবি করে খালেদা জিয়া অভিযোগ করেন, “মিথ্যা মামলায় আমাকে সাজা দেওয়ার প্রচেষ্টায় লিপ্ত সরকার। বিচারটা কোথায়? কীসের বিচার করবে! অপরাধ নেই তো বিচার হবে কী করে। কেন অপরাধের উপরে বিচারটা হবে। তারপরেও তারা গায়ের জোরে বিচার করতে চায়, গায়ের জোরে কথা বলতে চায়।

আপনারা অনেকে মনে করেন, আমি তো ভিতরে থাকলে খবর পাই না, আমি খবর রেখেছি এবং সেভাবেই আমরা কিন্তু কাজগুলো করছি। যারা বেঈমানি করেনি দলের সঙ্গে, তাদেরকে আমরা অবস্থান দেবো, ভালো ভালো জায়গায়। সকলে বিপদ আসলে সকলে একসঙ্গে বিপদ মোকাবেলা করব। আমি যেখানেই থাকি না কেন, আমি আপনাদের সঙ্গে আছি, ইনশাআল্লাহ। ক্ষমতা চিরস্থায়ী নয়, তাই হিংসা-বিদ্বেষ ভুলে অংশগ্রহণমূলক নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রতিহিংসার রাজনীতি করবে না।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews