1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ির লেমুছড়ি শান্তিপুর এলাকায় কমিউনিটি সভা অনুষ্ঠিত মহালছড়িতে কৃষকদের GAP সার্টিফিকেশন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মহালছড়িতে পিডিবিএফ-এর নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী খাগড়াছড়িতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী শালিখায় সি এন আর এস এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহালছড়িতে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন শালিখায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শালিখায় সিপিবি-র বৈঠক অনুষ্ঠিত মহালছড়িতে উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী ও সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার বিতরণ নতুন বাজেট জনগনের কল্যাণ ও উন্নয়নকে গুরুত্ব দিয়েছে: সংস্কৃতি মন্ত্রী

চাদাবাজির অভিযোগে যুবদল নেতাকে বহিষ্কার

  • শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১০২ গননা করুন

একতা ডেস্কঃ দুই হকারের কাছে চাঁদা দাবি করেছিল সিলেট মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জয়দেব চৌধুরী মাধব। চাঁদা না দেয়ায় দুই হকারকে উঠিয়ে নেয়ার অভিযোগও আসে তার বিরুদ্ধে। এবার তাদের মুক্তির দাবিতে নগরীর জিন্দাবাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন হকাররা। ২৮ ফেব্রুয়ারি, শুক্রবার রাত ৯টা থেকে নগরীর জিন্দাবাজার পয়েন্টে শতাধিক হকার সড়ক অবরোধ করেন। এসময় পুলিশ সদস্যদের ওপর হামলা ও ধাওয়া করা হয়। ঘটনার পরপর যুবদলের কেন্দ্রীয় কমিটি মাধবকে যুবদল থেকে বহিষ্কার ঘোষণা করেছে।

জানা গেছে, সম্প্রতি হকারদের দাবী চাঁদা দাবীকারী ব্যক্তি নিজেকে সিলেট মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক জয়দেব চৌধুরী মাধব বলে পরিচয়ে তাদের কাছে চাঁদা দাবি করে আসছেন। চাঁদা না দেয়ায় শুক্রবার ২ হকারকে মাধব উঠিয়ে নিয়ে যায়। রাত ১০টার দিকে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বিষয়টি সমাধান করার আশ্বাস দিলে হকাররা অবরোধ প্রত্যাহার করে নেন।

সিলেটের হকার্স ঐক্য পরিষদের আহ্বায়ক রুহুল আমিন রুবেল জানান, সিলেট মহানগর যুবদলের সহসাংগঠনিক সম্পাদক মাধব একজন সন্ত্রাসী। কয়েক দিন থেকে আমাদের নিরীহ হকারদের ধরে ধরে আনে আর ২-৩ লাখ টাকা চাঁদা চায়। তাদের সঙ্গে আমরা অনেকবার আপোষের চেষ্টা করেছি। কিন্তু তাঁর দাবি, তাকে প্রতিদিন চাঁদা দিতে হবে ১ লাখ টাকা করে। আজকে আমাদের হুকরাদের ধরে নিয়ে গেছে। তাদেরকে এনে দিতে হবে এবং এই মাধবকে এখন গ্রেফতার করতে হবে। এমনকি বিএনপি থেকে মাধবকে বহিষ্কার করার দাবি জানাই।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, আধা ঘণ্টার মতো সড়ক অবরোধ ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমি দেখেছি দুজন পুলিশ কর্মকর্তার ওপর হাত তোলা হয়েছে। পুলিশ তো সড়কের শৃঙ্খলা নিয়ন্ত্রণে ছিল, তাদের ওপর কেন হাত তোলা হলো? এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিলেট মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক জয়দেব চৌধুরী মাধবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews