1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন সরকারি বাসা থেকে ভাড়াটিয়া সরাতে হবে শনিবারের মধ্যে, না হলে বরাদ্দ বাতিল মহালছড়িতে নূরে মদিনা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ওয়াজ ও মিলাদ মাহফিল সম্পন্ন শালিখায় পাঁচ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি ও বেহুন্দি জাল পুড়িয়ে ধ্বংস নগরকান্দায় অসুস্থ সাংবাদিক বোরহান আনিস কে পররাষ্ট্র প্রতি মন্ত্রীর পক্ষ থেকে অর্থিক অনুদান প্রদান মহালছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত শালিখার সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল ‘ক্রসফায়ারে’ হত্যা মামলায় জেলহাজতে মধুমতী নৌকা বাইচ মেলা এবার খাজনামুক্ত, প্রশংসায় নিতাই রায় চৌধুরী শালিখায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন

সন্দ্বীপে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

  • রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৯৫ গননা করুন
প্রতীকী ছবি।

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার দেলোয়ার খাঁ হাইওয়ে সড়কের বাউরিয়া ইউনিয়নের নোয়াহাট এলাকায় মডেল মসজিদ সংলগ্ন মোটরসাইকেল দুর্ঘটনায় মেহেদী হাসান (৩৩) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। কাছিয়াপাড় মন্তার হাট অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠান থেকে রবিবার বেলা ২টায় গাছুয়াতে বাড়ি যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

মেহেদী হাসান হারামিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কাছিয়াপাড় গ্রামের সৈয়দ মিয়ার বাড়ীর দুলালের পুত্র। নিহত মেহেদী হাসানের চাচা হাসান খান সন্দ্বীপি জানান, দুপুরে দোকান বন্ধ করে মোটরসাইকেলে গাছুয়াতে শশুর বাড়ি যাওয়ার পথে পথে নেয়া হাট মডেল মসজিদ সংলগ্ন অতিরিক্ত ভাবে গতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোড়ে পড়ে মাথা থেতলে যায়। পরে তাকে স্বর্ণদ্বীপ হাসপাতালে নিয়ে আসা হয়।

মালেক মুন্সি বাজার স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালের ম্যানোজার আকবর হোসেন জানান বেলা ৩টায় এক মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়, সম্ভবত হাসপাতালের নিয়ে যাওয়ার পথের মধ্যে মৃত্যু হয়। নিহত মেহেদী হাসানের ৮ বছর বয়সী ১ ছেলে ও স্ত্রী রয়েছে।

সন্দ্বীপ থানা অফিসার ইনচার্জ একেএম সফিকুল আলম চৌধুরী বলেন, দুর্ঘটনায় নিহত সম্পর্কে এখনো অবগত নই কেউ এ বিষয়ে জানায়নি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews