1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে নূরে মদিনা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ওয়াজ ও মিলাদ মাহফিল সম্পন্ন শালিখায় পাঁচ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি ও বেহুন্দি জাল পুড়িয়ে ধ্বংস নগরকান্দায় অসুস্থ সাংবাদিক বোরহান আনিস কে পররাষ্ট্র প্রতি মন্ত্রীর পক্ষ থেকে অর্থিক অনুদান প্রদান মহালছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত শালিখার সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল ‘ক্রসফায়ারে’ হত্যা মামলায় জেলহাজতে মধুমতী নৌকা বাইচ মেলা এবার খাজনামুক্ত, প্রশংসায় নিতাই রায় চৌধুরী শালিখায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শালিখায় ৭৪ পিস ইয়াবাসহ আটক ১

প্রচারণা হয়েছে প্রতিবেশী দেশ থেকে করিডোর নিয়ে

  • বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৭৯ গননা করুন

একতা ডেস্কঃ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান রাখাইন অঞ্চলে মানবিক করিডোর ইস্যুতে প্রচারণা বাংলাদেশ থেকে নয়। বরং প্রতিবেশী দেশ থেকে হয়েছে বলে জানিয়েছেন। ২১ মে, বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে রাখাইন সংকট ও রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তিনি বলেন, মানবিক করিডোর নিয়ে কারও সঙ্গে কোনো আলোচনা হয়নি এবং হবেও না। এটি আমাদের সার্বভৌম সিদ্ধান্ত।

করিডোর তৈরির সিদ্ধান্ত নিলে তার পূর্ণ দায়-দায়িত্ব জাতিসংঘের ওপর থাকবে, বাংলাদেশ কেবল সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরও জানান, রাখাইনের ৯০ শতাংশ এলাকা বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। সে কারণে মিয়ানমারের জান্তা সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে। তিনি বলেন, আরাকান আর্মিও নীতিগতভাবে প্রত্যাবাসনের পক্ষে একমত হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া এগোবে না।

আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশন অনুষ্ঠিত হবে বলেও উল্লেখ করেন তিনি। সেখানে এই সংকট ও সম্ভাব্য করিডোর বিষয়ে আন্তর্জাতিক আলোচনা হতে পারে। এথনিক ক্লিনজিংয়ের বিষয়ে সরকার স্পষ্ট অবস্থানে রয়েছে জানিয়ে ড. খলিলুর রহমান বলেন, আমরা আরাকান আর্মিকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, কোনো ধরনের জাতিগত নিধন সহ্য করা হবে না।

একটি প্রশ্নের জবাবে ড. খলিল বলেন, বাংলাদেশ ছাড়া আমার আর কোনো নাগরিকত্ব নেই। আমি আগে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও সেখানকার পাসপোর্ট আমার নেই। বিদেশে থাকলেই যদি নাগরিকত্ব হয়, তাহলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ক্ষেত্রেও একই কথা বলা যেতে পারে। তাই এ ধরনের ভিত্তিহীন কথা বলা ঠিক নয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews