ছানোয়ার হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার চৌংড়াছড়ি গুচ্ছ গ্রামের এপিবিএন ক্যাম্পের নদীরপাড় আউটপোস্ট সংলগ্ন এক বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার(০৯ অক্টোবর ২০২৬) বিকেল ৪:৩০ ঘটিকায় এই ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই মহালছড়ি জোনের পক্ষ থেকে জোন প্রতিনিধি ক্যাপ্টেন রিয়াদ হোসেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তিনি সরেজমিনে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করেন এবং আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলে তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
পরিবারটির আকস্মিক এই দুর্দশা ও আর্থিক ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে মহালছড়ি জোনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে তাদেরকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। সেনাবাহিনীর এমন দ্রুত পদক্ষেপ এবং মানবিক সহায়তার জন্য স্থানীয় বাসিন্দারা ও ক্ষতিগ্রস্ত পরিবারটি মহালছড়ি জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
Leave a Reply