1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শালিখায় ৭৪ পিস ইয়াবাসহ আটক ১ শালিখায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন মহালছড়িতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে ফিউচার ভাইসের জয় মহালছড়ি জোনের উদ্যোগে মতবিনিময় সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়ির মাইসছড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, মেয়ের পরিবারের দাবী হত্যা নগরকান্দায় পাঁচ গ্রাম নিয়ে গঠিত ময়ালের পরিচালকের দায়িত্ব পেলেন সাইফুজ্জামান বিপ্লব ফকির সাজেক সড়ক সচল ও স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে খাগড়াছড়িতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মহালছড়িতে কাব স্কাউটের প্রশিক্ষণ শেষে আনন্দঘন তাবু জলসা

  • শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ১০৬ গননা করুন

ছানোয়ার হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ স্কাউটসের ২০২তম কাব স্কাউট ইউনিট লিডার স্কিল কোর্সের অংশ হিসেবে আনন্দঘন পরিবেশে তাবু জলসা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(১০ অক্টোবর ২০২৬) রাতে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত তাবু জলসায় স্কাউটদের অংশগ্রহণে বিভিন্ন আনন্দদায়ক ও শিক্ষামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষণার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা ও দলগত কাজের মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোর্স লিডার ও বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার(অতিরিক্ত দায়িত্ব) মিসকাতুল তামান্না, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ চাকমা, এবং মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন।

বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপনায় ও জাতীয় সদর দপ্তরের পরিচালনায় আয়োজিত এ চার দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণের মাধ্যমে কাব স্কাউট ইউনিট পরিচালনায় দক্ষ নেতৃত্ব তৈরি এবং শিশুদের উপযোগী স্কাউটিং কার্যক্রম পরিচালনার সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তাবু জলসায় অংশগ্রহণকারীরা আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে সময় কাটানোর পাশাপাশি স্কাউটিংয়ের মূলমন্ত্র-সেবা, শৃঙ্খলা, সহযোগিতা ও মানবিক মূল্যবোধ চর্চার প্রত্যয় ব্যক্ত করেন। এ ধরনের প্রশিক্ষণ ও সহশিক্ষামূলক কার্যক্রম শিশু-কিশৌরদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews