1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ব্রাজিলে বাস খাদে পড়ে ২৩ জন নিহত

  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৯৯ গননা করুন

একতা ডেস্কঃ ব্রাজিলে চলতি বাস খাদে পড়ে নিহত হয়েছে ২৩ জন। স্থানীয় সময় ২৪ নভেম্বর, রবিবার দেশটির অ্যালাগোস রাজ্যের দুর্গম একটি পাহাড়ি সড়কে এই দুর্ঘটনা ঘটেছে বলে আঞ্চলিক কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। খবর এএফপির।

উদ্ধারকর্মীরা জানান, ঘটনাস্থলেই ২২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। উনিয়াও দোস পালমারেস শহরের কাছে ওই দুর্ঘটনা ঘটেছে। এক বিবৃতিতে অ্যালাগোস রাজ্য সরকার এ তথ্য নিশ্চিত করেছে। নিহতদের পরিচয় শনাক্ত করতে কাজ করছে পুলিশ। এছাড়া ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারেও তৎপর ছিল পুলিশ ও উদ্ধারকর্মীরা। রাজ্য সরকার জানিয়েছে, ২০ মিটারের বেশি (৬৫ ফুট) গভীর খাদে পড়েছিল বাসটি।

এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভা জানিয়েছেন, হতাহতদের সব ধরনের প্রয়োজনীয় সহায়তা এবং সেবা দেবে কর্তৃপক্ষ। দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন তিনি। ভয়াবহ এই দুর্ঘটনার পর তিন দিনের শোক ঘোষণা করেছেন অ্যালাগোস রাজ্যের গভর্নর পাওলো দাস্তাস।

এ সময় ওই বাসটিতে ৪০ জন আরোহী ছিল। যান্ত্রিক ত্রুটির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন বলে ধারণা করা হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews