1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ভারত পার্লামেন্টে হট্টগোল আদানির ঘুষ কেলেঙ্কারিতে অধিবেশন মুলতবি

  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ২০৪ গননা করুন

একতা ডেস্কঃ গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারির অভিযোগ নিয়ে উত্তেজনা তৈরি হয় ভারতের পার্লামেন্টের শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই। বিরোধীদের তীব্র প্রতিবাদ ও হট্টগোলের জেরে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন মুলতবি করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছে, সৌরবিদ্যুৎ প্রকল্পে বরাদ্দ পাওয়ার জন্য আদানি গ্রুপ ভারতীয় কর্মকর্তাদের ঘুষ দিয়েছেন। এই অভিযোগে যুক্তরাষ্ট্রে একটি আদালতে মামলা দায়ের হওয়ার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে।

বিরোধী দলগুলো কংগ্রেসের নেতৃত্বে এই ইস্যুতে আলোচনা দাবি করে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, “আদানি কেলেঙ্কারি নিয়ে আলোচনা ভারতের বৈশ্বিক ভাবমূর্তির সঙ্গে জড়িত, তাই এটি সরকারের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত।” উচ্চকক্ষ রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় জানান, তিনি আদানি ইস্যুতে এমপিদের ১৩টি নোটিশ পেয়েছেন। তবে নিয়ম অনুসারে সেগুলো অগ্রহণযোগ্য হওয়ায় আলোচনা অনুমোদন করতে পারেননি। এ নিয়ে শুরু হয় হট্টগোল। পরে রাজ্যসভা ও লোকসভা উভয় কক্ষই বুধবার পর্যন্ত মুলতবি করা হয়।

এদিকে, আদানি গ্রুপের বিরুদ্ধে মামলার প্রভাব পড়েছে শেয়ারবাজারে। ডলার বন্ডের মূল্য এক বছরের মধ্যে সর্বনিমে নেমে এসেছে। বিনিয়োগকারীদের আস্থা কমে যাওয়ায় এবং ব্যাংকগুলোর ঋণ স্থগিত করায় এই দরপতন হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, এই ইস্যুতে ভারতের রাজনীতিতে উত্তেজনা আরও বাড়তে পারে এবং অর্থনৈতিক স্থিতিশীলতায় দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews