1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ভারতে বাংলাদেশ নিয়ে উসকানিমূলক বক্তব্যে বিজেপি নেতার বিরুদ্ধে পুলিশের মামলা

  • শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৬ গননা করুন
ভারতের কর্ণাটকের সাবেক উপ-মুখ্যমন্ত্রী ও বিজেপির নেতা কে এস ঈশ্বরাপ্পা।

একতা ডেস্কঃ গণমাধ্যমের সামনে একজন মানুষকে কটুক্তি করতে হলেও দশবার ভেবে তারপর কথা বলে মানুষেরা। আর এখানে চলছে দুই দেশ নিয়ে বাকবিতণ্ডা। তারপরও উস্কানি দেয়া হচ্ছে কথার মধ্যে। পুলিশ তো তাকে ধরবেই।

ভারতের কর্ণাটকের সাবেক উপ-মুখ্যমন্ত্রী ও বিজেপির বহিষ্কৃত নেতা কে এস ঈশ্বরাপ্পা পড়েছেন ঠিক এই বিপদে। ৬ ডিসেম্বর, শুক্রবার কর্ণাটকের শিবমোগা জেলার কোটে থানা পুলিশ মামলাটি করেছে। বৃহস্পতিবার এক সমাবেশে তিনি বাংলাদেশ নিয়ে উসকানিমূলক বক্তব্য দিয়েছিলেন।

বাংলাদেশে হিন্দুদের কথিত আটকের প্রতিবাদে সম্প্রতি ভারতের হিন্দু হিতরক্ষাণ সমিতি, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল আয়োজিত এক সমাবেশে ঈশ্বরাপ্পা ঘৃণামূলক ভাষণ দেন তিনি। পাশাপাশি তিনি ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সমালোচনাও করেন। সেই বক্তৃতার একটি ভিডিও ফুটেজও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপরই তার নামে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ ওঠে। সমাবেশের পর কংগ্রেসশাসিত রাজ্য কর্ণাটকের শিবমোগা জেলার কোটে থানা পুলিশ শুক্রবার স্বতঃপ্রণোদিত হয়ে এ মামলা দায়ের করে। গত ১৬ নভেম্বর এই নেতার বিরুদ্ধে মুসলমানদের হুমকি দেয়া ও উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে আরেকটি মামলা হয়। চলতি বছরের শুরুর দিকে শিবমোগা লোকসভা আসন থেকে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করায় ঈশ্বরাপ্পাকে ছয় বছরের জন্য বহিষ্কার করে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশটিতে হিন্দুদের ওপর কথিত হামলার বিষয়ে একের পর এক বিবৃতি দিয়ে আসছে ভারত সরকার। এ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অতিরঞ্জিত করে বিভিন্ন খবরও প্রকাশ করা হচ্ছে। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বলছে সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রচুর অপতথ্য বা ভুল তথ্য প্রচার করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews