1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

পিকে হালদারসহ ৩ জন জামিন পেলেন

  • শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ২২৪ গননা করুন

একতা ডেস্কঃ অবশেষে জামিন পেলেন বাংলাদেশ থেকে প্রায় ১০ হাজার কোটি টাকা আত্মসাৎ করে ভারতে পলাতক পি কে হালদার ও তাঁর দুই সহযোগী। আজ ২০ ডিসেম্বর, শুক্রবার কলকাতার নগর ও দায়রা আদালতের সিবিআই বিশেষ কোর্টের বিচারক তাদের ১০ লক্ষ টাকার বন্ডের বিনিময়ে জামিন মঞ্জুর করেন।

ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী বলেন, বাংলাদেশে পি কে হালদার দণ্ডপ্রাপ্ত হলেও সংশ্লিষ্ট নথিপত্র আদালতে উপস্থাপন করতে না পারার কারণে বিচারক তাঁকে জামিন মঞ্জুর করেন। পিকে হালদারের আইনজীবী বিশ্বজিৎ মান্না আদালতে যুক্তি দেন, তাঁর মক্কেল ইতিমধ্যে সাজার এক-তৃতীয়াংশ সময় কারাগারে কাটিয়েছেন, যা ভারতের আইনি কাঠামো অনুযায়ী জামিন পাওয়ার যথেষ্ট কারণ। পি কে হালদার ছাড়াও তাঁর দুই ভাগনে স্বপন মিস্ত্রি ও উত্তম মিস্ত্রিও জামিন পেয়েছেন। এর আগে কলকাতা হাইকোর্ট থেকে তাঁর আরও দুই সহযোগী ইমন হালদার ও সরমি হালদার জামিন পেয়েছিলেন।

২০২২ সালের ১৩ মে কলকাতার নিউটাউনের বৈদিক ভিলেজ এলাকা থেকে পিকে হালদারকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে অশোকনগর থেকে তাঁর ভাই প্রাণেশ হালদার, দুই ভাগনেসহ আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়ার পর থেকে পি কে হালদার প্রেসিডেন্সি সেন্ট্রাল জেলে ছিলেন। ইডির পক্ষ থেকে জানানো হয়, পিকে হালদার বাংলাদেশে সাজাপ্রাপ্ত হওয়ায় তাঁর জামিনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। তবে আইনজীবীদের মত অনুযায়ী, সাজার সময় পার হওয়ার যুক্তিতে তিনি ভারতের আইনের আওতায় জামিন পান। পি কে হালদার এবং তাঁর সহযোগীদের গ্রেপ্তার থেকে জামিন প্রাপ্তি পর্যন্ত ঘটনাগুলো কলকাতা ও বাংলাদেশের আইনি পরিমণ্ডলে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews