একতা ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের(ডিএমপি) গুলশান ও বনানী থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) পদায়ন করা হয়েছে। বুধবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, ডিএমপিতে সদ্য বদলি হয়ে আসা আবুজায়েদ মোঃ নাজমুন নূরকে গুলশান থানার ওসি এবং মোঃ সালাউদ্দিনকে বনানী থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
একই আদেশে বনানী থানার বর্তমান ওসি মোঃ ফরিদুল ইসলামকে গোয়েন্দা(ডিবি) বিভাগে বদলি করা হয়েছে।
Leave a Reply