একতা ডেস্কঃ মৎস্য অধিদপ্তরের ১০৩টি অনাপত্তি সনদ(এনওসি) বাতিলের পর ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানি বন্ধ হয়ে গেছে। গত ২২ সেপ্টেম্বর এসব অনাপত্তি সনদ বাতিলের সিদ্ধান্ত কার্যকর করা হয়।
মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মোঃ খালেদ কনকের স্বাক্ষর করা এক চিঠিতে ১০৩টি অনাপত্তি সনদ বাতিলের বিষয়টি জানানো হয়। এরপর থেকেই ভারত থেকে ইলিশ আমদানির প্রক্রিয়া বন্ধ রয়েছে।
আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মৎস্য অধিদপ্তরের একটি চিঠি তাঁদের কাছে এসেছে। ওই চিঠিতে বেশ কয়েকটি অনাপত্তি সনদ বাতিলের কথা জানানো হয়েছে। এর ফলে ইলিশ আমদানি বন্ধ হয়ে যাওয়ায় আমদানিকারকরা সমস্যায় পড়েছেন।
ইলিশ আমদানিকারক সৈয়েদ মহিদুল হক রুবাই বলেন, হঠাৎ করে আমদানি বন্ধ হওয়ায় তাঁরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
তিনি জানান, আমদানির জন্য ভারতে কেনা ইলিশ সেখানে রাখা হয়েছিল। এখন কম দামে সেগুলো ফেরত দিতে হবে। এর সঙ্গে আমদানির পেছনে হওয়া খরচের লোকসানও বহন করতে হবে।
Leave a Reply