1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

তারেক রহমানের সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বালার বৈঠক

  • বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ গননা করুন

একতা ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।

মঙ্গলবার জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত সাইডলাইন বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক অগ্রগতি এবং দুই পক্ষের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন তাঁরা। পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে অংশীদারত্বের ক্ষেত্র আরও বাড়ানোর সম্ভাবনাও আলোচনায় উঠে আসে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews