1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক

  • বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ গননা করুন

একতা ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-আইমে।

মঙ্গলবার জাতিসংঘ সদরদপ্তরে দুই প্রধানমন্ত্রীর মধ্যে এ সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও হাইতির দ্বিপক্ষীয় সম্পর্ক এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তাঁরা। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতার বিভিন্ন দিকও আলোচনায় উঠে আসে।

দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন তারেক রহমান ও আলিক্স দিদিয়ে ফিস-আইমে।

এ ছাড়া বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও হাইতির দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন দুই নেতা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews