1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে ফিউচার ভাইসের জয় মহালছড়ি জোনের উদ্যোগে মতবিনিময় সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়ির মাইসছড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, মেয়ের পরিবারের দাবী হত্যা নগরকান্দায় পাঁচ গ্রাম নিয়ে গঠিত ময়ালের পরিচালকের দায়িত্ব পেলেন সাইফুজ্জামান বিপ্লব ফকির সাজেক সড়ক সচল ও স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে খাগড়াছড়িতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত যুবদল নেতা সাকের হোসেন হত্যার বিচারের দাবিতে শালিখায় বিক্ষোভ মাগুরায় যুবদল নেতা হত্যা, জিজ্ঞাসাবাদের জন্য নারীসহ আটক- ২ যশোর-মাগুরা মহাসড়কে সীমাখালী ব্রিজে ট্রাক উল্টে যান চলাচল ব্যাহত মহালছড়িতে চেঙ্গি নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি

নগরকান্দায় হামলাকারীদের বিচারের দাবিতে ও ৭ বছরের শিশুকে ধর্ষণ করে হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

  • রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৫৯ গননা করুন

বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় হামলাকারীদের বিচারের দাবিতে ও ৭ বছরের শিশুকে ধর্ষণ করে হত্যার প্রতিবাদে পৃথক দুটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার উপজেলার কাইচাইল গ্রামে হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর উপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।

উপজেলার মধ্য কাইচাইলের নতুন বাজার এলাকায় কাইচাইল ইউনিয়ন শ্রমিক দল আয়োজিত মানববন্ধনে অনেক নারী-পুরুষ অংশগ্রহন করে।

বক্তারা জানান, গত ১১ অক্টোবর কাইচাইল গ্রামে হামলায় প্রায় ১০টি পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। এ ঘটনায় মোঃ ইয়ার আলীসহ একাধিক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন বলে দাবি করেন তাঁরা।

মানববন্ধনে বক্তারা আওয়ামী লীগ নেতা হানিফ রানা, মুন্না মিয়া, কালা মিয়া, হাসান মিয়াসহ তাঁদের সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ তুলে হামলার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

অপরদিকে উপজেলার চরযশোরদী ইউনিয়নের তারাকান্দী গ্রামের মোঃ ইদ্রিস মোল্যার ৭ বছরের শিশু কন্যা মাহফুজাকে ধর্ষণ করে হত্যা করার প্রতিবাদে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।

রোববার বিকালে নগরকান্দা রেলস্টেশন সংলগ্ন এলাকায় নিহত মাহফুজা এর পরিবার ও নগরকান্দার সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা বলেন গত পহেলা আগষ্ট সন্ধ্যায় মাহফুজাকে ধর্ষণ ও হত্যা করে পার্শ্ববর্তী বাগানে ফেলে রাখে। পুলিশ লাশ উদ্ধার করে একটি হত্যা মামলা করে। ময়না তদন্ত ও ফরেনসিক রিপোর্টে ধর্ষণের আলামত পাওয়া পায় বলে নিহতের পরিবার জানায়। মানববন্ধনে অংশগ্রহনকারীরা মাফরুজাকে হত্যাকারী প্রতিবেশী ঘাতক শামসুল ইসলাম সূর্য্যর ফাঁসির দাবী জানিয়েছেন।

এছাড়া অন্য আসামীদ্বয় জরিনা বেগম, ফাতেমা বেগম, বাবলু ও হৃদয় এর বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানানো হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews