1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে কৃষকদের GAP সার্টিফিকেশন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মহালছড়িতে পিডিবিএফ-এর নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী খাগড়াছড়িতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী শালিখায় সি এন আর এস এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহালছড়িতে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন শালিখায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শালিখায় সিপিবি-র বৈঠক অনুষ্ঠিত মহালছড়িতে উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী ও সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার বিতরণ নতুন বাজেট জনগনের কল্যাণ ও উন্নয়নকে গুরুত্ব দিয়েছে: সংস্কৃতি মন্ত্রী শালিখায় চুরির অভিযোগে তিন চোর আটক

পলাতক স্বৈরাচার গত ১৫ বছরে দেশের বিভিন্ন সেক্টরে অনিয়মের পাহাড় তৈরি করেছিল বললেন নিতাই রায় চৌধুরী

  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৫৬ গননা করুন

সোহাগ সন্ধঃ বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাড. নিতাই রায় চৌধুরী বলেছেন, অবৈধ ক্ষমতা আর অবৈধ সুবিধা হারানো পলাতক স্বৈরাচারের দোসররা সরকারকে অস্থিতিশীল করে তুলছে। ষড়যন্ত্রকারীরা দেশে অরাজকতার পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছে। তিনি বলেন, পলাতক স্বৈরাচার গত ১৫ বছরে দেশের বিভিন্ন সেক্টরে অনিয়মের পাহাড় তৈরি করেছিল। কেড়ে নিয়েছিল জনগণের সকল অধিকার। প্রত্যেকটা সেক্টরে অনিয়ম দুর্নীতি পাহাড় গড়ে দেশটাকে চেটেপুটে খেয়ে পালিয়েছে। আপনারা ধর্য্য ধরেন, অন্তবর্তীকালিন সরকারের উপদেষ্টা সাহেব কথা দিয়েছেন ডিসেম্বরের মধ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কেউ ধর্য্য হারা হবেন না।

তিনি গতকাল মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া ডিগ্রী কলেজ মাঠে উপজেলা বিএনপির আয়োজনে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নিতাই রায় বলেন, স্বৈরাচারের দালালদের বিএনপিতে কোন ঠাই নেই। যারা আওয়ামীলীগের সময় সুযোগ সুভিধা নিয়েছে তারাই আবার বিএনপিতে এসে দলটাকে ঘোলাটে পরিবেশ করে তুলছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জিহাদ মল্লিক। উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান চকলেট এর সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রোকনুজ্জামান খান, জেলা বিএনপির সদস্য মোতালেব হোসেন শিকদার, যুবদলের সদস্য সচিব নয়নুজ্জামান নয়ন, ইউপি চেয়ারম্যান হোসাইন শিকদার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়েদ জাহিদুর রহমান, স্বেচ্ছাবেক দলনেতা ফারদিন হাসান সুমন, ছাত্রদল নেতা ফিরোজ হোসেন মৃধা প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews