1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে ফিউচার ভাইসের জয় মহালছড়ি জোনের উদ্যোগে মতবিনিময় সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়ির মাইসছড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, মেয়ের পরিবারের দাবী হত্যা নগরকান্দায় পাঁচ গ্রাম নিয়ে গঠিত ময়ালের পরিচালকের দায়িত্ব পেলেন সাইফুজ্জামান বিপ্লব ফকির সাজেক সড়ক সচল ও স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে খাগড়াছড়িতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত যুবদল নেতা সাকের হোসেন হত্যার বিচারের দাবিতে শালিখায় বিক্ষোভ মাগুরায় যুবদল নেতা হত্যা, জিজ্ঞাসাবাদের জন্য নারীসহ আটক- ২ যশোর-মাগুরা মহাসড়কে সীমাখালী ব্রিজে ট্রাক উল্টে যান চলাচল ব্যাহত মহালছড়িতে চেঙ্গি নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি

মহালছড়িতে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন

  • সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৭৯ গননা করুন

ছানোয়ার হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর ২০২৬) মহালছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবু দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সুমন মিয়া, মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক সেন ও সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা মোছাম্মৎ হাসিনা আক্তার।

আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষার সুযোগ নিশ্চিতকরণ এবং নারীর ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, কন্যাশিশুর নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। প্রতিটি কন্যাশিশুকে শিক্ষা, অধিকার ও সমান সুযোগ প্রদানের মাধ্যমে আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

বাল্যবিবাহ প্রতিরোধ এবং কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের স্বপ্নপূরণের সুযোগ সৃষ্টি করার আহ্বানের মধ্য দিয়ে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews