ছানোয়ার হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার (০৮ অক্টোবর ২০২৬) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘২০২তম কাব স্কাউট ইউনিট লিডার স্কিল কোর্স’-এর চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি ও উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপনায় ও জাতীয় সদর দফপ্তরের পরিচালনায় এ কোর্সের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার। এ সময় তিনি কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। আরো উপস্থিত ছিলেন নিপুল বিকাশ চাকমা, প্রধান শিক্ষক, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠানে কোর্স লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন এলটি স্কাউটার জসীম উদ্দিন। এছাড়াও বিশেষ অতিথি ও কোর্স স্টাফ হিসেবে উপস্থিত রয়েছেন:
স্কাউটার বিজন কুমার দে, এলটি, স্কাউটার ইমাম উদ্দিন, এলটি, স্কাউটার নির্মল চাকমা, এলটি, স্কাউটার এ.কে. এম জাহাঙ্গীর হোসেন, এলটি, স্কাউটার রূপাঞ্জলী ধর, এলটি, স্কাউটার সৈয়দা ফেরদৌস সুলতানা, এলটি, স্কাউটার হৃদিপট চাকমা, এলটি, স্কাউটার লিটন বড়ুয়া, উডব্যাজার, স্কাউটার আলহাজ্ব এম মজিবুর রহমান, উডব্যাজার, বাংলাদেশ স্কাউটসের সার্বিক সহায়তায় আয়োজিত এ প্রশিক্ষণ কোর্সটি আগামী ১১ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত চলবে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রশিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন।
Leave a Reply