ছানোয়ার হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার আনসার ও ভিডিপি কার্যালয়ের হিল ভিডিপি ক্লাবের জন্য মহালছড়ি জোনের পক্ষ থেকে একটি এলইডি (LED) টিভি সৌজন্য উপহার হিসেবে প্রদান করা হয়েছে।
আজ ৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার মহালছড়ি উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে এক অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে এই উপহার প্রদান করা হয়। এ সময় উপস্থিত থেকে উপহার সামগ্রী তুলে দেন মহালছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আসিফ আল-জাবির।
হিল ভিডিপির সদস্যদের বিনোদন ও তথ্য আদান-প্রদানের সুবিধার্থে মহালছড়ি জোনের এই উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত সদস্যগণ।
উপহার গ্রহণ করেন উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক (টি.আই) সূচনা দাশ এবং হিল ভিডিপির সদস্যরা। এ সময় মহালছড়ি জোন ও আনসার-ভিডিপির অন্যান্য কর্মকর্তা এবং সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply