1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শালিখায় ৭৪ পিস ইয়াবাসহ আটক ১ শালিখায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন মহালছড়িতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে ফিউচার ভাইসের জয় মহালছড়ি জোনের উদ্যোগে মতবিনিময় সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়ির মাইসছড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, মেয়ের পরিবারের দাবী হত্যা নগরকান্দায় পাঁচ গ্রাম নিয়ে গঠিত ময়ালের পরিচালকের দায়িত্ব পেলেন সাইফুজ্জামান বিপ্লব ফকির সাজেক সড়ক সচল ও স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে খাগড়াছড়িতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মহালছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ি এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৮৫ গননা করুন

ছানোয়ার হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ দুর্গম পাহাড়ি এলাকায় চিকিৎসা সেবার ঘাটতি পূরণ এবং প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে খাগড়াছড়ির মহালছড়ি জোনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(৬ অক্টোবর২০২৬) সকাল ৯:৩০ টা হতে দুপুর ২:০০ টা পর্যন্ত মহালছড়ি জোনের আওতাধীন দাঁতকুপ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।

এসময়, উপস্থিত ছিলেন, ক্যাপ্টেন বোরহান উদ্দিন বায়েজিদ, আরএমও, মহালছড়ি জোন এবং ক্যাপ্টেন আজিম, আর এমও, মহলছড়ি জোন সহ স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের জনসাধারণ।

উক্ত মেডিকেল ক্যাম্পে, ১৫৯ জন পাহাড়ি এবং ১০৩ জন বাঙ্গালীর মধ্যে ১১০ জন পুরুষ, ১৪৯ জন মহিলা ও ৩২ জন শিশুসহ মোট ২৯৪ জন রোগী ফ্রিতে চিকিৎসা সেবা ও ঔষুধ গ্রহণ করেন।

দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। চিকিৎসাসেবা নিতে আসা কয়েকজন বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় চিকিৎসকের কাছে যাওয়া এবং প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। মহালছড়ি জোনের উদ্যোগে নিজ এলাকায় এ ধরনের চিকিৎসা ক্যাম্প হওয়ায় তারা সহজেই চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন। ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু রাখার আহ্বান জানান তারা।

স্থানীয় এক নারী রোগী বলেন, এখান থেকে দূরে গিয়ে চিকিৎসা নেওয়া আমাদের জন্য কষ্টকর। আজ এখানে বিনামূল্যে ডাক্তার দেখাতে পেরেছি এবং প্রয়োজনীয় ওষুধও পেয়েছি। এতে আমাদের অনেক উপকার হয়েছে।

মহালছড়ি জোন কর্তৃপক্ষ জানায়, দুর্গম পাহাড়ি এলাকার মানুষের চিকিৎসা সেবার ঘাটতি পূরণ এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews