1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে ফিউচার ভাইসের জয় মহালছড়ি জোনের উদ্যোগে মতবিনিময় সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়ির মাইসছড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, মেয়ের পরিবারের দাবী হত্যা নগরকান্দায় পাঁচ গ্রাম নিয়ে গঠিত ময়ালের পরিচালকের দায়িত্ব পেলেন সাইফুজ্জামান বিপ্লব ফকির সাজেক সড়ক সচল ও স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে খাগড়াছড়িতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত যুবদল নেতা সাকের হোসেন হত্যার বিচারের দাবিতে শালিখায় বিক্ষোভ মাগুরায় যুবদল নেতা হত্যা, জিজ্ঞাসাবাদের জন্য নারীসহ আটক- ২ যশোর-মাগুরা মহাসড়কে সীমাখালী ব্রিজে ট্রাক উল্টে যান চলাচল ব্যাহত মহালছড়িতে চেঙ্গি নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি

শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল

  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৪ গননা করুন

একতা ডেস্কঃ ২৮ হাজার ৮০০ টাকার একটি শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা মামলায় তাঁর আত্মসমর্পণের পর পাওয়া জামিনের মেয়াদ বাড়িয়েছেন আদালত। একই সঙ্গে মামলাটির অভিযোগ গঠন শুনানির তারিখও পিছিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত তানজিন তিশার আইনজীবীদের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। তাঁর আইনজীবী নিহার হোসেন ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৩ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তানজিন তিশা। তারও আগে গত ১২ জুলাই তাঁকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছিল।

জামিন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তানজিন তিশা বলেছিলেন, ২৮ হাজার টাকার একটি শাড়ি আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। তিনি বলেন, ১৫ বছরের ক্যারিয়ারে একটি শাড়ির জন্য আদালতে আসতে হবে, এটি তাঁর জন্য কাম্য নয়। তবে আইনের প্রতি শ্রদ্ধা রয়েছে বলেই তিনি আদালতে এসেছেন।

তিশা আরও দাবি করেন, মামলায় অনেক মিথ্যা কথা বলা হয়েছে। তিনি শাড়ি আত্মসাৎ বা কোনো ধরনের প্রতারণা করেননি বলেও জানান।

সেসময় তিনি আরও বলেছিলেন, মামলার বাদী একজন নারী এবং নিজের স্বামীর ক্ষমতা দেখিয়ে ওই নারী তাঁর বিরুদ্ধে মামলা করেছেন। তাঁকে বিভিন্ন ধরনের হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিশা। ভবিষ্যতে বিষয়গুলো তুলে ধরবেন এবং মামলার বাদীকে তিনি চেনেন না বলেও জানিয়েছিলেন অভিনেত্রী।

মামলার অভিযোগে বলা হয়েছে, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়েছিলেন তানজিন তিশা। শাড়িটির প্রচারণা ও মূল্য পরিশোধের বিষয়ে প্রতিশ্রুতি দিলেও পরে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করেন বলে অভিযোগ করা হয়।

এ ঘটনায় ২০২৫ সালে অনলাইন ফ্যাশন পেজটির অ্যাডমিন আমিনুল ইসলাম প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে আদালতে মামলা করেন। ওই সময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

তদন্ত শেষে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে উল্লেখ করে আদালতে প্রতিবেদন জমা দেয় পুলিশ। পরে আদালত ওই প্রতিবেদন আমলে নিয়ে গত ১২ জুলাই তিশাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews