1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে ফিউচার ভাইসের জয় মহালছড়ি জোনের উদ্যোগে মতবিনিময় সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়ির মাইসছড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, মেয়ের পরিবারের দাবী হত্যা নগরকান্দায় পাঁচ গ্রাম নিয়ে গঠিত ময়ালের পরিচালকের দায়িত্ব পেলেন সাইফুজ্জামান বিপ্লব ফকির সাজেক সড়ক সচল ও স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে খাগড়াছড়িতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত যুবদল নেতা সাকের হোসেন হত্যার বিচারের দাবিতে শালিখায় বিক্ষোভ মাগুরায় যুবদল নেতা হত্যা, জিজ্ঞাসাবাদের জন্য নারীসহ আটক- ২ যশোর-মাগুরা মহাসড়কে সীমাখালী ব্রিজে ট্রাক উল্টে যান চলাচল ব্যাহত মহালছড়িতে চেঙ্গি নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি

শারদীয় দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা নিয়ে মহালছড়ির পূজামণ্ডপে জোন কমান্ডার

  • মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৪৭ গননা করুন

ছানোয়ার হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মহালছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-জাবির আসিফ, এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিবু দাশ, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

পূজামণ্ডপ পরিদর্শনকালে তাঁরা উৎসবের সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা এবং পূজার আনন্দঘন পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় পূজামণ্ডপগুলোতে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহযোগিতার এক সুন্দর চিত্র ফুটে ওঠে।

শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হলেও এর আনন্দ ও তাৎপর্য ছড়িয়ে পড়ে সব সম্প্রদায়ের মানুষের মাঝে। ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে এ উৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে। এ সময় জোনের পক্ষ থেকে জোন কমান্ডার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দদের হাতে আর্থিক ও ফ্রুটস এর ঝুড়ি সৌজন্য উপহার হাতে তুলে দেন।

পাহাড়ি-বাঙালি সব সম্প্রদায়ের মানুষের সম্মিলিত অংশগ্রহণে মহালছড়িতে শান্তিপূর্ণ, আনন্দমুখর ও সম্প্রীতিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হোক এমন প্রত্যাশা সবার।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews