1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

ঢাকায় অফিস খোলার আগ্রহ প্রকাশ করেছে মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ গননা করুন

একতা ডেস্কঃ রাজধানী ঢাকায় অফিস খোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ফেসবুকের মালিকানাধীন মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মঙ্গলবার নিউইয়র্কে এ তথ্য জানিয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, মেটার সঙ্গে তাদের একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের থাকার কথা থাকলেও সময়ের কারণে তিনি অংশ নিতে পারেননি।

ঢাকায় মেটার অফিস খোলার বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে প্রতিষ্ঠানটি খুবই আগ্রহী। বাংলাদেশের রাজধানীকে তাদের কার্যক্রমের ফোকাল পয়েন্ট করার বিষয়েও আলোচনা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ভারতে তুলনায় বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বেশি।

বৈঠকে বাংলাদেশের সাইবার সিকিউরিটি অ্যাক্ট (সিএসএ) নিয়েও আলোচনা হয়েছে বলে জানান শামা ওবায়েদ। একই সঙ্গে ই-কমার্স ও অনলাইন ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে মেটা সহযোগিতা করবে বলেও তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণসহ নিউইয়র্ক সফরের প্রথম দিনের বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews