1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা

  • বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ গননা করুন

একতা ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে থাকা বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে এ নৈশভোজের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের প্রথম দিনের কর্মসূচি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তাঁর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বিষয়টি নিশ্চিত করেন।

নৈশভোজে প্রধানমন্ত্রীর সঙ্গে ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন। এর আগে নিউইয়র্কে বিভিন্ন বৈঠক ও সাক্ষাতে অংশ নেন তারেক রহমান। তিনি ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট হুসেইন মোহামেদ লতিফ, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে সাক্ষাৎ করেন।

এদিকে নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য বৈঠক নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রধানমন্ত্রীকে সাক্ষাতের আগ্রহ জানিয়ে এরই মধ্যে চিঠি দিয়েছেন ট্রাম্প। তবে বিষয়টি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের আওতাভুক্ত।

দুই পক্ষের সুবিধাজনক সময়ে পরবর্তী পর্যায়ে একটি পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সফরের মাধ্যমে বৈঠক আয়োজনের বিষয়টি বিবেচনা করা হবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews